Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialMarried Men And Women — Episode 11 in Bangla. পরিবারের সকলে মিলে মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দিল। নিজেদের ইচ্ছার পাত্রের হাতে মেয়েকে তুলে দিল মা ও বাবা। সঙ্গে এ-ও বলে দিল, এই ছেলেকে খুশি করতে না পারলে তার ভাইয়ের সঠিক চিকিৎসা সম্ভব হবে না। কারণ, তাদের পুত্রের চিকিৎসার খরচভার বহন করার আর্থিক ক্ষমতা তাদের নেই। এদিকে মেয়েটি তার ভাইকে হাসপাতালে দেখতে গেলে তাকে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি। শ্বশুরবাড়িতে প্রবেশের মুহূর্ত থেকেই মেয়েটির উপরে শুরু হল অকথ্য নির্যাতন- শারীরিক, মানসিক, দুই-ই চলল সমানতালে। তারপরই আসল ঘটনা...